ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC) এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ উদ্যোগে ৭-৯ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রচারমাধ্যমের নারী সাংবাদিকদের জন্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
ছুটি রিসোর্টে আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন টেলিভিশনের ১৮ জন প্রতিবেদক অংশ নেন।
কর্মশালায় মাঠপর্যায়ে সুরক্ষা, ফার্স্ট এইড ও গুরুতর জখম ব্যবস্থাপনা, সাইবার সুরক্ষা (Digital Hygiene) এবং সাংবাদিকদের আইনি অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা জানান, প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখার পথ দেখিয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন ও বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডাইরেক্টর মো. আল মামুন অংশগ্রহনকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।