বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার নীতিনির্ধারকরা ২ দিনব্যাপী (২৯–৩০ মার্চ ২০২৬) একটি আবাসিক কর্মশালায় মিলিত হয়েছিলেন।
“সম্প্রচার সাংবাদিকতায় নীতিনৈতিকতা চর্চা” শীর্ষক এই কর্মশালাটি গাজীপুরের সারাহ রিসোর্টে অনুষ্ঠিত হয়। বিবিসি মিডিয়া অ্যাকশনের কারিগরি সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এই কর্মশালায় ১৩টি টেলিভিশন চ্যানেলের ২০ জন সম্পাদকীয় নীতিনির্ধারক অংশ নেন।
অংশগ্রহণকারীরা সম্প্রচার সাংবাদিকতায় নীতিনৈতিকতা চর্চার চ্যালেঞ্জ ও প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করেন।